Home কৃতী সন্তান সানিরদিয়াড়ের প্রয়াত জমিদার সেফাতুল্লাহ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ বিশ্বাস আর নেই, আগামীকাল জানাজা

সানিরদিয়াড়ের প্রয়াত জমিদার সেফাতুল্লাহ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ বিশ্বাস আর নেই, আগামীকাল জানাজা

0
সানিরদিয়াড়ের প্রয়াত জমিদার সেফাতুল্লাহ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ বিশ্বাস আর নেই, আগামীকাল জানাজা

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সানিরদিয়ার নিবাসী ও এলাকার ঐতিহ্যবাহী জমিদার সেফাতুল্লাহ্ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর আপন ছোট মামা।

আজ ২৪ মে ২০২৬, রবিবার বাদ মাগরিব তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হেমায়েতপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহুম কফিল উদ্দীন বিশ্বাসের আপন ছোট ভাই এবং কমরেড আমিনুদ্দিন বিশ্বাস টিপুর আপন চাচাতো ভাই।

উল্লেখ্য, মরহুমের পিতা প্রয়াত জমিদার সেফাতুল্লাহ বিশ্বাসের নামেই হেমায়েতপুর ইউনিয়নে একটি স্বনামধন্য উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়া এলাকার হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় তাঁদের পরিবারের প্রচুর দাতব্য সম্পত্তি রয়েছে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, শিক্ষাক্ষেত্রে এই পরিবারের রয়েছে অনন্য অবদান। মরহুম শহীদুল্লাহ বিশ্বাসের মেজপুত্র প্রয়াত ফিরোজ বিশ্বাস ১৯৭৯ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় বোর্ডে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। তাঁর এই গৌরবময় সাফল্যের পরই মূলত স্থানীয় ‘শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর (তপোবন বিদ্যালয়)’ প্রতিষ্ঠানটি সরকারের দৃষ্টিগোচরে আসে এবং পরবর্তীতে তা সরকারি তালিকাভুক্ত হয়।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের ছেলেদের ঘরে (এক প্রয়াত পুত্রের ২ সন্তানসহ) ১০ জন এবং দুই মেয়ের ঘরে ৬ জন নাতি-নাতনী রয়েছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২৫ মে ২০২৬, সোমবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

জানাজার স্থান: শানিরদিয়ার কৃষ্ণদিয়ার ঈদগাহ মাঠ (গোরস্থান মাঠ)।

জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

হেমায়েতপুরের প্রয়াত জমিদার সেফাতুল্লাহ বিশ্বাসের কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ বিশ্বাস আর নেই, আগামীকাল জানাজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here